Wednesday, June 24, 2026

আবার সেই মেডিক্যাল, হাত কেটে বৃদ্ধের রক্ত পড়ছে, প্রাথমিক চিকিৎসাটুকুও হলো না!

Date:

Share post:

একের পর এক অমানবিক দৃশ্য। বনগাঁ, শ্যামপুকুর স্ট্রিটে ছিল রবিবারের দৃশ্য। সোমবার দুপুরে আবার দুটি বেহালায় মৃত্যুর ৮ ঘন্টা পরেও মৃতদেহ সরালো না কেউ। মৃতের করোনা পজিটিভের রিপোর্ট মেলে একদিন আগেই। পরিবারের বাকি তিনজনও পজিটিভ হওয়ায় এলাকায় ওই বাড়িটি কার্যত ব্রাত্য হয়েছে। ফলে মৃতদেহ সরানো যায়নি দুপুর দেড়টা অবধি।

অন্যদিকে এদিন কলেজ স্ট্রিটে বাস থেকে নামার সময় বছর ৫৬-র প্রৌঢ় আরবাজ আলির হাত কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। বৃদ্ধ মেডিক্যাল গিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য অনুরোধ করলে তাঁর কথা তো শোনাই হয়নি, কার্যত হাসপাতাল থেকে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপর সাংবাদিক অভিজিৎ চন্দর উদ্যোগে পুলিশে খবর দেওয়া হয়। বৃদ্ধ সেই অবস্থায় বৃষ্টিতে ভিজে প্রায় ঘন্টা তিনেক বসে থাকেন। কিন্তু তাঁকে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া হয়নি। পরে অ্যাম্বুলেন্স এলে তাঁকে এনআরএসে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু এইসব অপদার্থদের দৌলতে স্বাস্থ্য ব্যবস্থার দফারফা হচ্ছে প্রতিদিন।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...