Wednesday, June 24, 2026

ঘরণীর জন্মদিনে কেক বানিয়ে প্রথম ইনিংসে সফল বিরাট

Date:

Share post:

ভারতের ক্রিকেট দলের অধিনায়ক খেলার মাঠে সহজভাবে রান করে বাজিমাত করেন তিনি। ঠিক তেমনই ‘এক চুটকি’তে অনুষ্কার জন্য কেক বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। তাতে খুশি অনুষ্কা শর্মাও। এই গুণের কথা ভারতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে নিজেই জানিয়েছেন কোহলি।

এই আলাপচারিতা কথা ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে তাদের টুইটার হ্যান্ডলে। মায়াঙ্ক তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‍‘‍‘ এই নিভৃতবাসে ঘটা সেরা ঘটনা কোনটা?’’ কোহালি বলেন, ‍‘‍‘অনুষ্কার জন্মদিন উপলক্ষে প্রথম মার্কেট বানিয়েছিলাম।” কোহালি জানিয়েছেন, মহামারি পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় স্ত্রী অনুষ্কার জন্মদিনে কেক বানিয়ে চমকে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, এই সারপ্রাইজে বেশ খুশি বিরাট-পত্নী। প্রথম চেষ্টাতেই সফল হয়েছেন বলে জানিয়েছেন কোহালি। কোহলি বলেছেন, ” এই কেক তৈরি প্রথম ইনিংসে সাফল্য পেয়েছি। অনুষ্কার ভালো লেগেছে। এটা আমার কাছে একটা বিরাট বড় শংসাপত্র।”

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...