Friday, May 15, 2026

আলুর দাম বাড়ছে কেন? ব্যাখ্যা দিলেন টাস্ক ফোর্স আধিকারিক

Date:

Share post:

সরকারি নির্দেশিকার পরও আজ, সোমবার শহর কলকাতার বড় বড় বাজার গুলিতে আলু অগ্নিমূল্য। ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ নাজেহাল। আর এই অবস্থায় পরিস্থিতির প্রকৃত কারণ ব্যাখ্যা করেছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তাঁর দাবি, রাজ্যে আলু পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। কিন্তু আলুর দাম বাড়ার কারণ, স্টোরেজ থেকে যখন আলু বের হচ্ছে এবং সেখানে যারা এই কাজটি করছে, তাদের জন্যই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে পাইকারি বা খুচরো ব্যবসায়ীরা যখন আলু বিক্রি করছেন, তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।

খুচরো বিক্রেতারা এক কুইন্টাল আলু ২৬৪০ টাকা দামে কিনছেন। অর্থাৎ, প্রতি কেজিতে ২৬ টাকা ৪০ পয়সা দিতে হচ্ছে তাদের। এবং তা বিক্রি করছেন ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। তাদের যেহেতু অতিরিক্ত দামে কিনতে হচ্ছে তাই সেখান থেকেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, হিসেব মতো আলু ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে খুচরো বিক্রেতাদের
কেনা উচিত এবং তা ক্রেতাদের কাছে বিক্রি করা উচিত প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা দামে।

কিন্তু খুচরো বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের মাঝে যে সমস্ত ফোড়ে রয়েছে, তাদের জন্যই এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দীর্ঘদিন যদি এই সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই রাজ্য প্রশাসন কোনও ব্যবস্থা অবশ্যই নেবে। যেমন এর আগেও রাজ্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় গাড়ি করে আলু বিক্রি করা হয়েছিল। প্রগতি ময়দানে আলু বিক্রি করা হয়েছিল। সাধারণ মানুষের সুবিধার্থে কম দামে বিক্রি করা হয়। যদি কিছু মানুষ এই সমস্যার সৃষ্টি করেন সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো কোনও পদক্ষেপ নিতে পারেন বলেও ইঙ্গিত দেন রবীন্দ্রনাথ কোলে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...