Monday, April 6, 2026

তাঁর করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন রচনা

Date:

Share post:

সারা দেশের মতো রাজ্য ও কলকাতা শহরজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। বাদ পড়ছেন না সেলিব্রিটিরাও। ক্রমশ বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে হঠাৎ করে গুঞ্জন টলিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জি মারণ ভাইরাসে আক্রান্ত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর ছড়িয়ে পড়ার পর খুব স্বাভাবিকভাবে তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়।

বিষয়টি বাড়ছে দেখে অবশেষে ময়দানে নামেন খোদ অভিনেত্রী। এই খবর সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে বলে উড়িয়ে দেন “দিদি নম্বর ওয়ান” রিয়ালিটি শো-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা।

একটি ভিডিও প্রকাশ করে রচনা জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। শুধু তাই নয়, করোনা আবহের মধ্যেই সতর্কতা ও সাবধানতা মেনেই চলছে “দিদি নম্বর ওয়ান”-এর শুটিং চলছে। সেটে তিনি নিজেও বেশ এনজয় করছেন।

সমস্ত গুজব উড়িয়ে দিয়ে এ প্রসঙ্গে রচনা বলেন, “আমি একেবারে সুস্থ। খুব ভালো আছি। আমি অসুস্থ হতেই পারবো না, কারণ এত মানুষ আমায় ভালোবাসে, শুভেচ্ছা জানায়, ঠাকুরের আশীর্বাদ রয়েছে। সেইজন্যই একদম সুস্থভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি চাই সকলেই সুস্থ থাকুক। দয়া করে কোনও শিল্পীকে নিয়ে মিথ্যা কথা প্রচার করবেন না যে তারা অসুস্থ। প্রত্যেকে সুস্থ থাকবেন।”

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...