Wednesday, May 20, 2026

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের সুশান্তের বাবার

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অভিনেতার বাবা কে কে সিং।

সংবাদসংস্থা সূত্রে খবর, জালিয়াতি, টাকা তছরুপ এবং খুনের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পাটনা পুলিশে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। পাটনা সেন্ট্রাল জোনের ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় সিং জানিয়েছেন, চারজনের একটি দল ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে। কেস ডায়েরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি মুম্বই পুলিশের থেকে সংগ্রহ করবে ওই টিম।

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপরই সরব হন সুশান্তের অনুরাগীদের একাংশ। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুশান্তের অনুরাগীরা।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...