Tuesday, June 9, 2026

ভারতে থেকে ভারত বিরোধিতা করায় ‘নিশান-ই-পাকিস্তান’ হলেন গিলানি

Date:

Share post:

ভারতে থেকে জীবনজুড়ে চরম ভারত বিরোধিতা করার পুরস্কার পেলেন সৈয়দ আলি শাহ গিলানি।

কাশ্মীর ইস্যুতে লাগাতার ভারত সরকারের বিরোধিতা করার পুরস্কার হিসাবে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘নিশান-ই-পাকিস্তান’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ইসলামাবাদ। ১৯৯০ সাল থেকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন অল ইন্ডিয়া হুরিয়ত কনফারেন্সের প্রধান সৈয়দ আলি শাহ গিলানি। উপত্যকায় গত কয়েক দশক ধরে চলা বহু দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে গিলানির যুক্ত থাকার অভিযোগ আছে। কাশ্মীরের যুব সম্প্রদায়কে ধর্মের নামে বিভ্রান্ত করে দেশবিরোধী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগও রয়েছে গিলানির বিরুদ্ধে। আগামী ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি। এ বছর ওই দিনেই রাম মন্দিরের ভূমিপুজোর দিন নির্ধারিত হয়েছে। আর সেই দিনেই গিলানিদের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান কালা দিবস পালন করার প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, ভারতকে বদনাম করতে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে গত এক বছর ধরে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের যত ঘটনা ঘটেছে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনাও করছে পাকিস্তান। তারই অঙ্গ হিসেবে কাশ্মীরের যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী নেতা ও সংস্থা ভারতের বিরোধিতা করে আসছে তাদের সম্মান জানানোর পরিকল্পনা নিয়েছে ইমরান খান। সেই পরিকল্পনামাফিক পাকিস্তান ‘সম্মান’ জানালো গিলানিকে।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...