Tuesday, June 9, 2026

রামমন্দিরের নির্মাণে যজ্ঞ তারাপীঠে, অযোধ্যায় যাচ্ছে সিদ্ধপীঠের মাটি-জল

Date:

Share post:

তারাপীঠ মন্দিরের সেবাইতদের একাংশ ও বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে রাম মন্দিরের নির্মাণে যজ্ঞ হল তারাপীঠ মন্দির চত্বরে।

যজ্ঞে পৌরোহিত্য করেন তন্ময় মুখোপাধ্যায়। যজ্ঞ শেষে দ্বারকা নদী ও কুণ্ডের জল, সাধনক্ষেত্র তারাপীঠ মহাশ্মশানের মাটি ও যজ্ঞের ভস্ম ভরা পিতলের কলস বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূমের দক্ষিণবঙ্গের প্রান্তিক সভাপতি প্রভাত ঘোষের হাতে তুলে দেন তারাপীঠ মন্দিরের অন্যতম সেবায়েত পুলক চট্টোপাধ্যায়।

এই কলস পৌঁছে যাবে অযোধ্যায় ৫ অগাস্ট রাম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে। এদিন উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাষ্ট্রীয় স্বয়ং সেবকের সদস্য স্বামী প্রজ্ঞা নন্দ গিরি এবং অন্যান্য স্থানীয় বিজেপি নেতারা।

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...