Wednesday, May 20, 2026

অক্লান্ত সোনু, কাজ হারিয়ে সবজিওয়ালি তরুণীর জন্য কী করলেন?

Date:

Share post:

অক্লান্ত সোনু সুদ। এই লকডাউনে গরিবের মসীহা হিসাবে সামনে এসেছেন। এতদিন পরিযায়ীদের ঘর ফেরাচ্ছিলেন নিজের উদ্যাগে। এবার কাজ দেওয়ার চেষ্টা। অন্ধ্রের দুই মেয়েকে হাল চালাতে দেখে ট্রাক্টর পাঠিয়ে দেওয়ার পর এবার কাজ হারিয়ে সবজি বিক্রেতা তরুণীকে চাকরিতে ফেরালেন।

২৬ বছরের তথ্য প্রযুক্তি কর্মী উনাদাদি সারদা করোনা আবহে চাকরি হারান। সংসার চালাতে বাড়ির সামনে সবজি বেচতে শুরু করেন। ভোর চারটেতে ঘুম থেকে উঠে পাইকারি বাজার থেকে সবজি কিনে বিক্রি। সেই দিয়ে সংসার চালানো। ট্যুইটার মারফত খবর পেতেই সোনুর টিম তাদের কাছে গিয়ে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দেয়। বলিউডে সোনু এক অন্য মানুষ। রাজনীতির জগতের মানুষকেও সামাজিক কাজে পিছনে ফেলে দিয়েছেন রঙিন পর্দার ভিলেন!

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...