Wednesday, May 6, 2026

রাত পোহালেই ফের লকডাউন: সতর্ক প্রশাসন, আপনিও সচেতন হোন

Date:

Share post:

সারা দেশের মতো বাংলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই মহামারি মোকাবিলায় বাধ্য হয়েই ফের পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে হয়েছে রাজ্য সরকারকে। আপাতত রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে লকডাউন শুরু হয়েছে রাজ্যজুড়ে। গত সপ্তাহে শুরু হওয়া এই পদ্ধতিতে বৃহস্পতি ও শনিবার রাজ্যজুড়ে তা কঠোরভাবে পালিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার চলতি সপ্তাহের প্রথম ও একমাত্র লকডাউন পালিত হবে।

গত সপ্তাহে বৃহস্পতি ও শনিবারের লকডাউনে রাজ্যজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছিল। শহর থেকে শহরতলী কিংবা জেলায় জেলায় ওইদিন কার্যত শুনশান চেহারা নিয়েছিল। চলতি সপ্তাহে বুধবার লকডাউন সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রশাসন।

গত বৃহস্পতি ও শনিবারের মতো আগামীকাল বুধবারও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মানবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনও বেশকিছু অসচেতন মানুষ বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছে। আর তাদের এই অসতর্কতার জন্যই মহামারির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। “কারণ” ছাড়া আগের দু’দিন রাস্তায় বেরিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার আরও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামবে পুলিশ প্রশাসন।

গত বৃহস্পতি ও শনিবার কলকাতা শহরজুড়ে কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। লকডাউন কার্যকর করতে ডিসি পদ মর্যাদার আধিকারিক পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। কোথাও নাকা চেকিং, কোথাও ড্রোন আবার কোথাও টহলদারিতে পুলিশের জালে ধরা পড়েছে এমন অনেক অসচেতন মানুষ। চলতি সপ্তাহের একমাত্র লকডাউন যাতে একশো শতাংশ সফল হয়, তার জন্য বুধবারও রাজ্যজুড়ে থাকবে ব্যাপক পুলিশি নজরদারি। জরুরি পরিষেবায় রয়েছে ছাড়। তাই মানুষ যাতে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোন, সেই আবেদনই করা হয়েছে প্রশাসনের তরফে। ব্যাপক মাইকিংও করা হয়েছে রাজ্য তথা শহরজুড়ে।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...