Friday, June 26, 2026

দীর্ঘ ৭ হাজার কিমি পেরিয়ে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে আজই নামছে রাফাল

Date:

Share post:

দীর্ঘ ৭ হাজার কিমি পথ পেরিয়ে আজ বুধবার ভারতে আসছে রাফাল যুদ্ধবিমান৷ রাফায়েলের প্রথম ব্যাচের ৫টি ফাইটার জেট নিয়ে বায়ুসেনার পাইলটরা প্রবেশ করবেন দেশের আকাশে। ভারতীয় বায়ুসেনার দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাফায়েল আসছে দেশে। অম্বালা এয়ার বেসে রাফায়েলের আগমনে সময় উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া।

এই কারণে হরিয়ানার আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ কোনও রকম ছবি তোলা, ভিডিও করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ বিমান ঘাঁটির ৩ কিমি রেডিয়াসের মধ্যে কোনও ব্যক্তিগত ড্রোনও আকাশে ওড়ানো যাবে না বলে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে আম্বালা জেলা প্রশাসন৷

ধুলকোট, বলদেবনগর, গারনালা ও পঞ্জখোরা বিমানঘাঁটি সংলগ্ন গ্রামগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সোমবার সকালে ফ্রান্স থেকে রওনা দেয় ৫টি রাফাল বিমান৷ এই দীর্ঘ ৭ হাজার কিমি পথে আকাশে এয়ার-টু-এয়ার জ্বালানি ভরেছে রাফাল৷ এছাড়া আরব আমিরশাহিতে ফরাসি বিমানঘাঁটিতে নেমেছে একবার৷ এ দিন ৫টি রাফাল জেট যখন আম্বালায় নামবে, তখন সেখানে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া৷
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, নিরাপত্তাজনীত যাবতীয় ব্যবস্থা নিয়েছে আম্বালা পুলিশ৷ আম্বালা ক্যান্টনমেন্টের ৬ বারের বিজেপি বিধায়ক অনিল ভিজের কথায়, ‘খুবই আনন্দের দিন৷ হাজার হাজার মানুষ আজ আম্বালায় রাফালকে স্বাগত জানাবেন৷’
উল্লেখ্য, রাফায়েল জেট একটানা ১০ ঘন্টা ধরে ওড়ার ক্ষমতা রাখে, তবে এর মাঝে ৬ বার জ্বালানি ভরার প্রয়োজন হবে। এরই মধ্যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাফায়েল ফাইটার এয়ারক্রাফটে ১০০০ কিলোগ্রামের একটি ক্যামেরা রয়েছে, যা হাজার ফুট নীচে মাটিতে পড়ে থাকা কোনও ছোট ক্রিকেট বলের ছবি পরিষ্কার তুলতে পারবে।
এছাড়াও এই ফাইটার জেট ৫৫ হাজার ফুট উচ্চতায় থাকা কোনও শত্রুপক্ষকে  ধ্বংস করার ক্ষমতা রাখে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...