Sunday, June 21, 2026

কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা বকেয়া কত? সোজা বাংলায় জানালেন ডেরেক

Date:

Share post:

কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা কত বকেয়া রয়েছে? ‘সোজা বাংলায় বলছি’-র দ্বিতীয় পর্বে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। গত রবিবার, ভারতের বেকারত্বের হারের তুলনায় রাজ্যের বেকারত্বের হার কতটা কম সেটাই তথ্য সহকারে জানানো হয়েছে। বুধবার, দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য। মোট ৫৩ হাজার কোটি টাকা বকেয়ার তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে এক মিনিটের এই ভিডিও-তে। সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে ই নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও।

বিজেপিকে ঠেকাতে বাংলা ভাষায়, বাঙালির আবেগ আর বাংলার জন্য এবার এই নয়া প্রচারাভিযান। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
এই ভিডিওগুলিতে দেখানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...