Saturday, June 20, 2026

স্বাধীনতার দিনে পাক জঙ্গিদের রাম জন্মভূমিতে হামলার ছক

Date:

Share post:

এবার টার্গেট রাম জন্মভূমি। পাক জঙ্গিরা স্বাধীনতা দিবসের দিনে হামলা চালানোর ছক কষেছে সেখানে। সেই সঙ্গে টার্গেট ভিআইপি। পিছনে আইএসআই। ভারতীয় গোয়েন্দাদের কাছে এই খবর আসার পরেই রেড অ্যালার্ট অযোধ্যা জুড়ে।

কোন জঙ্গিরা এই পরিকল্পনা করছে? ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জানাচ্ছে, আফগানিস্তানে প্রশিক্ষণ নেওয়া লস্কর ও জৈশ জঙ্গিদের এই কাজে নামানো হয়েছে। ৩-৫টি গ্রুপে ভাগ হয়ে এরা আক্রমণ শানাবে। পরিকল্পনা হলো, প্রত্যকটি দলই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাবে, যাতে মনে হয় এটা ভারতে অভ্যন্তরীণ বিষয়। সেই সঙ্গে দেশের ভিআইপিদের উপর হামলার ছক রয়েছে। যাতে এর ব্যাপকতা এবং আলোচনা বাড়ে। উল্লেখ্য, ৫ অগাস্ট রামজন্মভূমির শিলান্যাস। উল্লেখ্য, এই দিনেই গত বছর ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...