Saturday, May 16, 2026

বিশ্বের প্রথম বৈদ্যুতিক টানেল তৈরি হচ্ছে ভারতে!

Date:

Share post:

চলছে মহামারির পরিস্থিতি। মানুষের জীবনে স্বাভাবিক ছন্দের গতি প্রায় থেমে গিয়েছে। কিন্তু তার মধ্যেও থেমে নেই ভারতীয় রেলের উন্নয়ন মূলক কাজকর্ম।

বিশ্বের মধ্যে প্রথম বৈদ্যুতিক ডাবল স্ট্যাক কনটেইনার টানেলের কাজ শুরু করেছে ভারতীয় রেল। গত শুক্রবারই এই টানেলের শূন্য পয়েন্টের সঙ্গে আরও দুটি অংশ যুক্ত করার কাজ শেষ হয়েছে।
জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে আগামী এক মাসের মধ্যেই এই এক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি তৈরি করে ফেলবে। আর এই ডবল স্ট্যাক টানেলটি ভারতীয় রেলওয়ে হরিয়ানা রাজ্যের সোহনার কাছে নির্মাণ করছে।
জানা গিয়েছে, এই ডাবল স্ট্যাক কনটেইনার টানেলের মধ্যে দিয়ে যে কোনও পণ্যবাহী ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পরবে। রেল সূত্রে খবর, গত শুক্রবার এই টানেলের শূন্য পয়েন্টের সঙ্গে টানেলের আরও দুটি অংশ যুক্ত করা হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় রেল আগামী এক বছরের মধ্যে এক কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি সম্পূর্ণ তৈরি করে ফেলতে পারবে বলে জানিয়েছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর , বৃহত্তম এই রেলওয়ে টানেলের প্রথম পর্যায়ে দুটি করিডোর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এই টানেলের পূর্ব করিডোর এবং পশ্চিম করিডর তৈরিও হয়ে গিয়েছে। আর উভয় করিডরেই ইতিমধ্যে ৫০০ কিলোমিটার ট্র্যাক তৈরি করা হয়ে গিয়েছে। যার উপর দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...