Thursday, June 4, 2026

নয়া জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা

Date:

Share post:

৩৪ বছর পর বদলে ফেলা হলো জাতীয় শিক্ষানীতি। বুধবার জাতীয় শিক্ষানীতির খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্কুলশিক্ষা সহ উচ্চশিক্ষায় একাধিক পরিবর্তন আনা হয়েছে।

নতুন শিক্ষানীতি অনুযায়ী, দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা গুরুত্বহীন হয়ে গিয়েছে। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ৮ টি সেমিস্টারের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাজ্য বা অন্যান্য রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের যে পরীক্ষা ছিল তা কার্যত তুলে দেওয়ার বন্দোবস্ত করল কেন্দ্র। প্রসঙ্গত, শিক্ষা কেন্দ্র এবং রাজ্যের যৌথ বিষয়। তাই এই বিষয়ে রাজ্যগুলির মতামত দেওয়ার অধিকার আছে। সূত্রের খবর, নতুন এই শিক্ষানীতি সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যগুলিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। যদিও নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান জানায়নি রাজ্যগুলি।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...