Monday, June 22, 2026

আনলক 3-র গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক, কী কী ক্ষেত্রে মিলল ছাড়?

Date:

Share post:

31 জুলাই শেষ হচ্ছে আনলক-এর দ্বিতীয় পর্ব। তার আগে 29 তারিখ সন্ধেয় আনলক 3-র গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জিম প্রেমীদের জন্য সুখবর। নয়া নির্দেশে 5 অগাস্ট থেকে কনটেনমেন্ট জোনের বাইরে খোলা যাবে জিম। সামাজিক দূরত্ব বিধি মেনে সেখানে শরীরচর্চা করা যাবে।

পাশাপাশি, আনলক 3-র উল্লেখযোগ্য বিষয় হল, এই পর্বে থাকছে না ‘নাইট কার্ফু’। নতুন রূপরেখা আর কী কী হল দেখে নিন এক নজরে-

• থাকছে না নাইট কার্ফু

• 5 অগাস্ট থেকে কনটেনমেন্ট জোনের বাইরে খোলা যাবে জিম, শরীরচর্চা কেন্দ্র

• 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান

• সামাজিক দূরত্ব বিধি মেনে স্বাধীনতা দিবস পালন করা যাবে

• কনটেনমেন্ট জোনে 31 অগাস্ট পর্যন্ত লকডাউন বহাল থাকবে

• রাজ্য ও স্থানীয় প্রশাসনের দ্বারা কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হবে

•কনটেনমেন্ট জোনে লকডাউনের নিয়ম কঠোরভাবে পালন করতে হবে

• এ বিষয়ে রাজ্য প্রশাসনকে নজর রাখতে হবে

• মেট্রো পরিষেবা, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, প্রেক্ষাগৃহ, পানশালা, সভাঘর বন্ধ থাকবে

• যে কোনো রকম রাজনৈতিক-সামাজিক ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ থাকবে

• ‘বন্দে ভারত মিশনের’ অধীনে সীমিত সংখ্যক আন্তর্জাতিক উড়ান চলবে

• অন্তঃরাজ্য এবং আন্তঃরাজ্য পণ্য পরিবহনের ক্ষেত্রে আলাদা করে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

এছাড়াও বাইরে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক। 65 বছরের বেশি বয়স্ক, 10 বছরের কম বয়সী , অন্তঃসত্ত্বা বা অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পয়লা অগাস্ট থেকেই আনলক থ্রি-র নতুন বিধি চালু হবে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...