Saturday, February 7, 2026

মুকুলের কেন্দ্রীয় মন্ত্রিত্বে সবুজ সঙ্কেত দিলেন দিলীপ, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

নিজে সভাপতি থাকছেন। মন্ত্রী হতে চান না। তাই মুকুল রায়ের মন্ত্রিত্বে সবুজ সঙ্কেত দিলেন দিলীপ ঘোষ। দিল্লিতে রাজ্য বিজেপির বৈঠক, সেখান থেকে নানা গুঞ্জন ডালপালা মেলার ইস্যুকে দিলীপ তাঁর নিজস্ব ভঙ্গিতে উড়িয়ে দিয়ে বললেন, কে কী লিখছেন বা বলছেন, সেটা আমার এক্তিয়ারে নেই। আমি যেটা করব, বা পার্টি যেটা করবে সেটা দেখতেই পাবেন। সেটা নিয়ে কোনও বেনিফিট অফ ডাউট নেই!

বাংলার বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ থেকে নূন্যতম একজনকে ক্যাবিনেট মন্ত্রী করার। ক্যাবিনেট মন্ত্রী হতে দিলীপকে দলের শীর্ষস্তর থেকে প্রস্তাব দেওয়া হয় এবারের দিল্লি বৈঠকের মাঝে একান্ত টেলিফোন বার্তায়। বলা হয় দিলীপ ঘোষ কিংবা মুকুল রায়ের মধ্যে একজনকে মন্ত্রী করার ভাবনায় রয়েছে কেন্দ্র। দিলীপ সেই ফোনেই তৎক্ষণাৎ জানিয়ে দেন, তিনি মন্ত্রিত্বে আগ্রহী নন, সংগঠনেই থাকতে চান। মুকুলদাকে মন্ত্রী করলে তাঁর আপত্তি নেই। ফলে মুকুল রায়ের ভাগ্যে মন্ত্রিত্বের শিঁকে ছেড়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছেন দিলীপ নিজেই। ওই ফোনেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য দলে দিলীপের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে দীর্ঘ আলোচনাও করেছেন।

বুধবার দুপুরে মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর দিল্লির বাড়িতে কয়েকজনকে খেতে ডেকেছিলেন। তার মধ্যে জনা পাঁচেক এসেছিলেন। সে নিয়ে গল্পের গরুকে গাছে তোলার চেষ্টায় মরিয়া। আসলে বিজেপিতে দিলীপ বিরোধী বলে তকমা পাওয়া বাবুল সুপ্রিয় আর স্বপন দাশগুপ্ত এই ভোজন পর্বে থাকায় আলোচনা আরও পল্লবিত হয়েছে। বিজেপির এক রাজ্য নেতার বক্তব্য, এটা আসলে বিজেপির তৃণমূলপন্থী নেতাদের বৈঠক। আর দিলীপ বলছেন, কেউ কারওর বাড়িতে খেতে গিয়েছেন সেটা যেমন আলোচনার বিষয় হতে পারে না। তেমনি সেটাকে যদি কেউ অন্য রঙ দিতে চান, দিন। রঙিন হলে বলবেন ছবি পাঠাতে। দেখব।

এবারের দিল্লির বৈঠকে বেশ কিছু নেতাকে ডাকা না ডাকা নিয়ে জলকচুরি অব্যহত। দিলীপ কলকাতায় ফিরে আসার পরেও সে নিয়ে আলোচনা চলেছে। রাজ্য বিজেপির অন্যতম মুখ সায়ন্তন বসু বলছেন, যাদের বৈঠকে থাকার কথা ছিল, তাঁরাই ছিলেন। লোকসভা ধরে, জোন ধরে আলোচনা-পর্যালোচনা হয়েছে। এমনকী আমিও ছিলাম না অধিকাংশ বৈঠকে। প্রায় অর্ধেকের বেশি জোনের কাজ শেষ হয়েছে। বাকিটা অগাস্টে কলকাতায় হতে পারে। ফলে ডাকা না ডাকা নিয়ে বেকার গাছের পল্লব বাড়িয়ে লাভ নেই। সেই পল্লবে বেশিক্ষণ ঝুলে থাকা যাবে না।

শেষ মুহূর্তে হঠাৎ কি কোনও চমক দেখা যাবে রাজ্য বিজেপিতে? সে সম্ভাবনা নেই বললেও একেবারে উড়িয়ে দিতে পারছে না দিল্লির রাজনৈতিক মহল।

spot_img

Related articles

৩ বছর না হলে আনা যাবে না অনাস্থা, গৃহীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল

পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনল...

জনবিচ্ছিন্ন বঙ্গ বিজেপি! ইস্তাহার বানাতে মানুষের রায় জানতে এবার ড্রপ-বক্স

বঙ্গ সংস্কৃতি, ভাষা তো বটেই, বাংলার রাজনীতিতেও কতটা জনবিচ্ছিন্ন, এবার নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের...

আমেরিকার থেকে ৩গুণ জিনিস কিনতে বাধ্য ভারত: ভারত-মার্কিন চুক্তির সমালোচনায় বিরোধীরা

ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বাণিজ্য চুক্তি...

জৌলুসহীন ম্যাচেও মান রাখল ইডেন, ম্যাচে নেই বল বয়

  ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ইডেনে হল টি২০ বিশ্বকাপের বোধন। মান রাখল ক্রিকেটের নন্দন কানন। ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে...