Friday, March 27, 2026

হস্টেলের ঘরে গ্যাস লিক করে মৃতা প্রেসিডেন্সির ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

Date:

Share post:

২০১৫ সাল। দ্বাদশ শ্রেণির পর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় আসেন মেধাবী ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। কিন্তু সুমন্তিকার উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হয়নি। ওই বছরই এপ্রিল মাসে হস্টেলের বন্ধ ঘরে বেঘোরে প্রাণ হারান সুমন্তিকা। তাঁর রুম মেটকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই ছাত্রী প্রাণে বেঁচে যান।

চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্ত শুরু করে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম। তদন্তে উঠে আসে গ্যাস লিকের ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সায়ন্তিকার। এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে সায়ন্তিকার মৃত্যুর জন্য গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশনের বিরুদ্ধে মামলা রুজু হয়।

৫ বছর ধরে চলে বিচারপর্ব। অবশেষে সবরকম সওয়াল, জবাব, শুনানি পর্ব শেষে রায় দিল গ্রিন ট্রাইব্যুনাল। গ্রিন ট্রাইব্যুনাল রায়ে জানিয়েছে, সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশনকে ক্ষতিপূরণ বাবদ ৬৪ লক্ষ টাকা দিতে হবে তাঁর পরিবারকে। এবং আগামী এক মাসের মধ্যেই ক্ষতিপূরণের এই টাকা দিতে হবে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...