Monday, April 27, 2026

একসঙ্গে অসুস্থ তিন বাম নেতা, চলছে চিকিৎসা

Date:

Share post:

একসঙ্গে তিন বাম নেতা অসুস্থ। ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তী ও অনাদি সাহু। নিজের নার্সিংহোমে টানা দায়িত্ব পালনের পর অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ হালিম। রাজ্যের প্রবাদ প্রতিম স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র মাত্র মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস শুরু করে কোভিড পরিস্থিতিতে অসংখ্য মানুষের আশীর্বাদ পান। ফুয়াদের শ্বাসকষ্ট প্রবল। কিন্তু দুবার তাঁর কোভিড টেস্ট হয়েছে। দুবারই নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে শ্বাসকষ্ট না কমায় তৃতীয়বার সোয়াব টেস্ট হচ্ছে।

অন্যদিকে প্রাক্তন মন্ত্রী ও সিটুর প্রাক্তন রাজ্য সভাপতি সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তীও অসুস্থ। জ্বর ও বুকে সর্দির সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন উল্টোডাঙার নর্থ সিটি হাসপাতালে। মাঝে মধ্যে শ্বাসকষ্টও হচ্ছে। তাঁর কোভিড পরীক্ষা হয়নি। বৃহস্পতিবার শ্যামল চক্রবর্তীর মেয়ে অভিনেত্রী উষসী চক্রবর্তী এই খবর জানান। অন্যদিকে সিটুর বর্তমান রাজ্য সম্পাদক অনাদি সাহু করোনায় আক্রান্ত। চিকিৎসা চলছে মেডিক্যালে। অবস্থা স্থিতিশীল।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...