Sunday, May 17, 2026

টাইমস স্কোয়ার হবে ভার্চুয়াল অযোধ্যা, হবে মিষ্টি বিতরণ, ৫ আগস্টে ঠাসা কর্মসূচি মার্কিন মুলুকে

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে আগামী ৫ আগস্ট ঠিক যে মুহুর্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে৷ ওই দৃশ্য দেখবেন গোটা দুনিয়ার অসংখ্য মানুষ৷

ঠিক এই আয়োজনই করেছে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটি৷ কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন,ঐতিহাসিক যে মুহূর্তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, ঠিক সেই সময়েই আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় টাইমস স্কোয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দির দর্শন করতে পারবেন। শেওয়ানি জানিয়েছেন, টাইমস স্কোয়ারের সব বিলবোর্ড এই অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়ে গিয়েছে। থাকছে দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি LED ডিসপ্লে স্ক্রিন৷ এই স্ক্রিনে পর পর সব ছবি দেখানো হবে। বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্ত।

জানা গিয়েছে, ৫ আগস্ট সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে LED স্ক্রিনে৷ সারাদিন ধরে বিলবোর্ডে দেখানো হবে ভগবান রামের নানা ছবি এবং ভিডিও। দেখানো হবে রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি-ডি প্রতিকৃতি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদির ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও প্রতিমুহুর্তে দেখানো হবে। ৫ আগস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ার হয়ে যেতে পারে ভার্চুয়াল অযোধ্যা নগরী৷
এখানেই শেষ নয়, আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়রা মিষ্টি বিতরণ করতে ৫ আগস্ট টাইমস স্কোয়ারে জড়ো হবেন৷ প্রধানমন্ত্রী মোদির জন্যেই এই দিনটি এসেছে তাই আমরা এটা দারুণ ভাবে উদযাপন করতে চাই।”

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...