Monday, June 8, 2026

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির

Date:

Share post:

ফের অনির্দিষ্টকাল পুণ্যার্থীদের জন্য বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দির। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তারামাতা সেবাইত সংঘের কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির সংলগ্ন এলাকায় ভাইরাস সংক্রমণ অত্যাধিক বেড়ে যাওয়ায় পয়লা অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসময় সেবাইত ছাড়া আর কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
মন্দির কমিটির পক্ষ থেকে তারাময় মুখোপাধ্যায় জানান, অনির্দিষ্টকাল বলতে মাসের-পর-মাস মন্দির বন্ধ থাকবে তা নয়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সংক্রমণ কমে গেলেই ফের সবার জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। ভাইরাস সংক্রমণের দীর্ঘদিন বন্ধ থাকার পর রথযাত্রার দিন সব বিধি মেনে মন্দির খুলে দেওয়া হয়। এরপর রামমন্দিরের ভূমিপুজোর জন্য এখানে যজ্ঞ করে মাটি ও জল নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ফের মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল তারাপীঠ মন্দির কমিটি।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...