Saturday, March 14, 2026

চলে গেলেন সৌরভের প্রথম কোচ দুখীরাম কোচিংয়ের স্রষ্টা অশোক মুস্তাফি

Date:

Share post:

সোমেন মিত্রর চলে যাওয়ার দিনে আরও এক বিখ্যাত বাঙালির প্রয়াণ। কলকাতা ময়দানের বিখ্যাত কোচ অশোক মুস্তাফি চলে গেলেন। বৃহস্পতিবার সকালে সকালে সল্টলেকের বাড়িত তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬। তিনি ছিলেন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম কোচ। তাঁর একমাত্র মেয়ে ইংলন্ডে থাকেন। তাই তাঁর আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। এলে হবে শেষকৃত্য। দেহ রাখা হয়েছে পিস হাভেনে।

বেশ কিছুদিন ধরে অশোক মুস্তাফি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকজন ছাত্র তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বুধবার ফের শরীর খারাপ হয়। বৃহস্পতিবার সকালে প্রয়াত হন। বিএনআর-এর হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলে কোচিংয়ে আসেন। তাঁর দুখীরাম কোচিং সেন্টারেই সৌরভের ক্রিকেটের প্রথম পাঠ। শুধু সৌরভ নয়, অশোক মুস্তাফির কোচিং সেন্টার থেকে বাংলার বহু ক্রিকেটার উঠে এসেছেন। ১৯৯২ তে হাওড়া ইউনিয়ানের কোচিং শুরু করেন। ২০০০ সালের পর থেকে কার্যত ময়দান ছেড়ে দেন।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...