Friday, June 26, 2026

লকডাউনে জনস্রোতে ভেসে শেষকৃত্য ছোড়দা’র

Date:

Share post:

একটা যুগের অবসান ঘটিয়ে চলে গেলেন সবার প্রিয় ছোড়দা। বুধবার রাত ১:৫০ মিনিটে দক্ষিণ কলকাতার নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রর। দলমত নির্বিশেষে এদিন তাঁকে শেষ বিদায় জানালেন সকলে।

বৃহস্পতিবার সকালে বেলভিউ হাসপাতাল থেকে বিধান ভবন পৌঁছয় তাঁর মরদেহ। এই বিধান ভবন একদিন নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলেন তিনি। ১২টা পর্যন্ত সেখানেই শায়িত থাকে সোমেন মিত্রর দেহ। সেখান থেকে তাঁর বাসভবন ৩ নং লোয়ার রডন স্ট্রিট নিয়ে যাওয়া হয়। এই বাড়িতেই হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত কাটিয়েছেন তিনি। কান্নায় ভেঙে পড়েন সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র।

এদিন বিধানসভায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নবান্নে একাধিক কাজ থাকায় সোমেন মিত্রর দেহ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেননি তিনি। দেড়টার পর দেহ পৌঁছয় বিধানসভায়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শাসক দলের নেতা থেকে বিরোধী নেতারাও। এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতার দেহ নিয়ে যাওয়া হয় আদি বাড়ি ৪৫ নম্বর আমহার্স্ট স্ট্রিটে। এই বাড়িতে থাকাকালীন রাজনীতিতে হাতেখড়ি হয় সোমেন মিত্রর। ভাইরাসকে উপেক্ষা করে ছোড়দাকে শেষবার দেখতে ছোটেন অগণিত মানুষ। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে শেষ যাত্রায় সামিল হয়েছিলেন বহু মানুষ। সন্ধে নাগাদ নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...