Friday, June 26, 2026

সংক্রমণের শঙ্কায় ফের বাড়তে চলেছে প্যারোলের মেয়াদ

Date:

Share post:

সংক্রমণ এখন জেলের মধ্যেও। কারা দফতরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ২৩ জন বন্দি ও ১৭ জনকর্মী সংক্রমিত হয়েছেন। এই তথ্যকে সামনে এনেই কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির সামনে রাজ্য জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে অন্তর্বর্তী জামিন ও প্যারোলে বন্দিদের মুক্তি দেওয়ার পরেও সংশোধনাগারে বন্দির সংখ্যা বেশি। এই পরিস্থিতি মহামারি- স্বাস্থ্যবিধি অনুযায়ী নিরাপদ নয়। তাই অন্তর্বর্তী জামিন এবং প্যারোলে যারা ছাড়া পেয়েছে, তাদের বাইরে থাকার মেয়াদ কমপক্ষে আরও দুই মাস বাড়ানো হোক। এই প্রস্তাব খতিয়ে দেখে কমিটি বলেছে, গত ২৭ মার্চ ও ৬ এপ্রিলের সুপারিশ অনুযায়ী যারা ছাড়া পেয়েছিল, তাদের বাইরে থাকার মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। অবশ্য যদি তারা বাইরে থাকার শর্ত লঙ্ঘন না করে থাকে। কমিটি বলেছে, রাজনৈতিক বন্দিদের সম্পর্কে রাজ্য যে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ১৩ জন রাজনৈতিক বন্দির তরফে এডিজি-কারা’র কাছে এক আবেদন পাঠানো হয়। রাজনৈতিক বন্দি সহ বয়স্ক এবং অসুস্থ বন্দিদেরও অন্তর্বর্তী জামিন এবং প্যারোল দেওয়া হোক। অন্তত অর্ধেক বন্দিকে অন্যদের মতো ছেড়ে দেওয়া হোক। বলা হয়েছে, রাজনৈতিক বন্দিদের প্রতি বৈষম্য হচ্ছে। এই আবেদনের জবাবে রাজ্য জানিয়েছে, উচ্চপর্যায়ের কমিটি বলেছিল, শুধুমাত্র সুস্থদের ছাড়া হবে। বয়স্কদের ছাড়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা আছে, অপরাধের ধরন দেখে ও আইনি পর্যালোচনা করে তবেই যেন বন্দিদের ছাড়া হয়। সরকারের এই অভিমতকেই হাইকোর্ট কমিটি স্বীকৃতি দিয়েছে বলে জানা গিয়েছে৷

ওদিকে জানা গিয়েছে, বন্দি, কারাকর্মী বা অফিসারদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বারুইপুর সংশোধনাগারে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...