Thursday, May 14, 2026

১৫ অগাস্ট পর্যন্ত দেশের ছয় শহর থেকে বিমান আনাগোনায় নিষেধাজ্ঞা রাজ্যে

Date:

Share post:

সংক্রমণ বাড়ছে দিন দিন। দেশের অন্যান্য শহর থেকে ভাইরাস আক্রান্ত রোগী কলকাতায় এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে । এই বিষয়টি মাথায় রেখেই
দেশের ছয় শহর থেকে বিমান আসা-যাওয়ার নিষেধাজ্ঞা বহাল থাকল। পাশাপাশি কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হল, আগামী অগস্ট মাসের যে সব দিনে রাজ্যে পুরোপুরি লকডাউন হবে, ওই সব দিনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার দেশের ছ’টি শহর থেকে বিমান ওঠা-নামায় আপত্তি জানায়। ওই শহরগুলি হল, মুম্বই, পুণে, দিল্লি, চেন্নাই, নাগপুর এবং আমদাবাদ। ওই সব শহর থেকে যাতে বিমান না আসে, সেই অনুরোধ জানিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেন রাজ্যের মুখ্যসচিব রাজীবা সিনহা। ওই সব শহর থেকে ভাইরাস আক্রান্ত যাত্রী এলে কলকাতার পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এ কথা ভেবেই এমন আর্জি জানায় রাজ্য সরকার। রাজ্যের আর্জি মেনে ৬ থেকে ১৯ জুলাই ওই ছয় শহরের বিমান যাতায়াতের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়। পরে তা ৩১ জুলাই পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার ওই নিষেধাজ্ঞা ফের বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হল। এছাড়াও অগস্ট মাসের যে সাত দিন পুরোপুরি রাজ্যে লকডাউন হবে, ওই দিনগুলিও রাজ্যের আর্জি মেনে বিমানবন্দর বন্ধ রাখা হবে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...