Thursday, May 14, 2026

বিপ্লবকে ধরে রাখতে না পেরে মুখ লোকাতে অন্য গান গাইছেন দিলীপ

Date:

Share post:

মাত্র এক বছর কাটতে না কাটতেই বিজেপির মোহ ত্যাগ করে তৃণমূলে “ঘর ওয়াপসি” উত্তরবঙ্গের দাপুটে নেতা বিপ্লব মিত্রের। নীতিগত কারণেই বিজেপি ছেড়েছেন তিনি। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের এই দাপুটে নেতা জানিয়েছেন, বাংলা নয় এ রাজ্যে বিজেপি পরিচালিত হয় দিল্লি-গুজরাত থেকে। তাই এমন একটি দলের সঙ্গে ঘর করা তাঁর পক্ষে সম্ভব নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানেই ফের নিজের দলে ফিরেছেন তিনি। একইসঙ্গে একুশের নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনই তৃণমূল দখল করবে বলে দাবি করেছেন বিপ্লববাবু। উত্তরবঙ্গে বিজেপিতে আরও ভাঙন ধরানোর ইঙ্গিত দিয়েছেন বিপ্লব মিত্র।

কিন্তু এক বছরের মধ্যেই কেন বিজেপি ত্যাগ করলেন বিপ্লব মিত্র। কী বলছে গেরুয়া শিবির? বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, নিরাপত্তা চেয়েছিলেন বিপ্লব। সেটা সকলকে দেওয়া সম্ভব নয়। তাঁরাও বিপ্লবকে নিরাপত্তা দিতে পারেন নি। তাই তৃণমূলে ফিরেছেন বিপ্লব মিত্র।

দিলীপ ঘোষের কথায়, “বিপ্লব মিত্র আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। অনেক কর্মী মার খাচ্ছেন। বিরোধীদের এরাজ্যে কী অবস্থা তা তিনি উপলব্ধি করলেন।”

তবে বিপ্লবের দলত্যাগ নিয়ে যে ব্যাখ্যাই দিন না কেন দিলীপ ঘোষ, ভিতর ভিতর বিজেপির সংগঠনে যে মরচে ধরেছে, চিড় ধরেছে তা কিন্তু স্পষ্ট। দিল্লির নেতৃত্বও সেকথা জানে। তাই বিপ্লবের দলত্যাগ নিয়ে রাজ্য বিজেপি সভাপতির আজগুবি ব্যাখ্যা কিন্তু রাজনৈতিক মহলে ধোপে টিকছে না।

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...