Thursday, April 23, 2026

যোনিপথ থেকে নমুনা নিয়ে কোভিড ১৯ পরীক্ষা! অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান

Date:

Share post:

কোভিড ১৯ পরীক্ষা করতে যুবতীর যোনিপথ থেকে নমুনা সংগ্রহের অভিযোগ উঠল ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে। ঘটনা মহারাষ্ট্রের অমরাবতীর কোভিড ট্রমা সেন্টার ল্যাবের। ওই টেকনিশিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন যুবতীর।

জানা গিয়েছে, ২৪ বছরের ওই যুবতীর সহকর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই নিজের উদ্যোগেই ওই ল্যাবে নমুনা পরীক্ষা করাতে যান যুবতী। অভিযোগ, ল্যাব টেকনিশিয়ান তাঁকে জানান পরীক্ষার জন্য যোনিপথ থেকে সোয়াব নিতে হবে। আর তাতেই নির্ভুল ফল পাওয়া যাবে।

বাড়ি ফিরে গোটা বিষয়টি ওই যুবতী তাঁর ভাইকে জানান। চিকিৎসকদের সাথে কথা বলে তাঁরা জানতে পারেন নমুনা পরীক্ষার এমন কোনও পদ্ধতি নেই। এরপরই ওই ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতী। ঘটনার তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী যশোমতি ঠাকুর। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...