Tuesday, May 12, 2026

মানসিক অবসাদের ওষুধ কে দিত? প্রশ্ন শুনে হকচকিয়ে গেলেন সুশান্তের রুমমেট

Date:

Share post:

সুশান্তর মৃত্যুর রহস্য ভেদ করতে একের পর এক জিজ্ঞাসাবাদ করে চলেছে পুলিশ। সুশান্ত সম্পর্কে এবার বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো অভিনেতার রুমমেট সিদ্ধার্থ পিটানির দিকে। সাংবাদিকের প্রশ্ন শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন সিদ্ধার্থ।

কী প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক সিদ্ধার্থকে প্রশ্ন করেন মানসিক অবসাদের ওষুধ কে দিত সুশান্তকে? এই প্রশ্ন করতেই হকচকিয়ে যান সিদ্ধার্থ। ওই সাংবাদিক আরও প্রশ্ন করেন ওই ওষুধ কে এনে দিত? ওষুধের নাম কী?

মানসিক অবসাদ সংক্রান্ত তথ্য জানতে চাইলে সঠিকভাবে উত্তর দিতে পারেননি সিদ্ধার্থ। তাতে সন্দেহ আরও দানা বাঁধছে। সাক্ষাৎকার চলাকালীন একাধিকবার সুশান্তকে শান্ত থাকার কথা বলেন সাংবাদিক। সাংবাদিককে সিদ্ধার্থ জানিয়েছেন, রিয়ার সঙ্গে সুশান্ত এর সমস্যার কথা তিনি জানতেন না। এমনকী সুশান্তের ফ্ল্যাট ছেড়ে দিয়ে কেন চলে গিয়েছিলেন তাও তাঁর অজানা। সিদ্ধার্থের দাবি, প্রয়াত অভিনেতার ফ্ল্যাটে কোনও পার্টি হয়নি।

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুর বেশ কয়েকমাস আগে থেকেই সুশান্ত ও রিয়া লিভ-ইনে থাকছিলেন। এই মৃত্যুর পর বলিউডের একাধিক পরিচালক, প্রযোজনা সংস্থার নাম জড়িয়েছে। চলতি সপ্তাহে সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। বিহার পুলিশ সূত্রে খবর, সুশান্তের উপর কালা জাদু করত রিয়া চক্রবর্তী। ইচ্ছাকৃতভাবে সুশান্তকে অসুস্থ করার চেষ্টা করেছিল রিয়া ও তাঁর পরিবার। মানসিক রোগের ওষুধে অতিরিক্ত ওভারডোজ দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে। অথচ সেই সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারলেন না সিদ্ধার্থ পাটানি।

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...