Tuesday, May 19, 2026

এক মুখ দাড়ি-গোঁফ আর গেরুয়া পাঞ্জাবীতে মোদি যেন সন্ন্যাসী! অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

লকডাউনে ভোল বদল প্রধানমন্ত্রীর। দিন যত গড়াচ্ছে, লকডাউন থেকে আনলক থ্রিতে ঢোকার মুখে নিজেকে ততই বদলে ফেলেছেন নরেন্দ্র মোদি।

দাড়ি-চুলের অন্দরে ক্রমশ যেন ঢাকা পড়ে যাচ্ছেন মোদি। সেই ট্রেঞ্চ করা সাদা দাড়ি, চুলের ইতালিয়ান কাট কোথায় যেন উধাও।

২২ মার্চ জনতা কার্ফুর শেষে জাতির উদ্দেশে ভাষণ দিলেন যখন, তখন দাড়ি-চুল সব হিসেব করা পরিপাটি। গায়ে পাঞ্জাবির উপর নীল মোদি কোট। পারফেক্ট।

এপ্রিল থেকে মোদি কোট আর নেই। গলায় উত্তরীয়। ভাষণ দেওয়ার আগে মুখ থেকে যা গলায় নামিয়ে রাখা শুরু, অনেকটা বলিউডি নায়কদের স্টাইলে।

মে মাসে পাঞ্জাবী ধপধপে সাদা ছিল না। পরিবর্তে হালকা গোলাপি, সঙ্গে উত্তরীয়র রঙও মানানসই, সাদা-খয়েরি। থুতনির তলায় দাড়ির গভীরতা বেড়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনে হেয়ার ডিজাইনারের আসা-যাওয়া কমেছে। চুল ব্যাক ব্রাশ।

জুন মাসে হালকা ঘিয়ে রঙের পাঞ্জাবী, গলায় লাল-হলুদ কুর্তা, যা শতবর্ষে আস্পর্ধা দেখানো ইস্টবেঙ্গলপ্রেমীদের খুশি করতেই পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে, দাড়ি আর গোঁফ বেড়েছে। তাকে কোনওরকমে আঁচড়িয়ে বশে রাখা হয়েছে। কানের পাশের চুল যে আর বশ্যতা মানছে না, তা বেশ বোঝা যায়।

আর অগাস্টের প্রথম দিনে অর্থাৎ জুলাই শেষ করে দামোদরভাই যেন অনেকটাই সন্ন্যাসীদের মতো। অবাধ্য দাড়ি প্রায় নেমে এসেছে বুকের কাছে। তাকে পোষ মানাতে ভয়ানক কসরৎ করতে হয়েছে বোঝাই যাচ্ছে। গলায় উত্তরীয়। এবং সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হলো মোদির পরণে গেরুয়া পাঞ্জাবী। চুল সম্পূর্ণ ব্যাকব্রাশ যা তলার দিকে গুটিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর পঞ্চবটী বাংলোয় ক্ষৌরকার বা হেয়ার কাটারের আসা কার্যত কমে গিয়েছে। এও শোনা যাচ্ছে, করোনার লকডাউন পর্ব না মিটলে সম্ভবত চুলে কাঁচি চালাবেন না নরেন্দ্র মোদি! সত্যি কী তাই? বিরোধীরা বলছেন, ব্যর্থতা ঢাকতে ইচ্ছাকৃত বেশ বদল!

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...