Thursday, May 14, 2026

হেস্টিংসে ইট দিয়ে থেঁতলে খুন সিভিক ভলান্টিয়ার

Date:

Share post:

শহরের বুকে নৃশংস ভাবে খুন হলেন এক সিভিক ভলান্টিয়ার। শনিবার গভীর রাতে ময়দান এলাকায় এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।
জানা গিয়েছে, মাঝরাতে ময়দান এলাকায় মদের আসরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে । বিবাদ মেটাতে সেখানে উপস্থিত হন এক সিভিক ভলান্টিয়ার। কিন্তু তার একার পক্ষে ওই ঝামেলা থামানো সম্ভব ছিল না। দুই দলের গুনধররা তাকে একা পেয়ে ঘটনাস্থলেই ইট দিয়ে থেঁতলে খুন করে। নিহত ইরশাদ হোসেন ওরফে সানি ময়দান থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে । যদিও গতকাল ডিউটিতে ছিলেন না বছর ছত্রিশের ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ ময়দান এলাকা দিয়ে যাওয়ার সময়, মত্ত যুবকদের বিবাদ থামাতে যান। হেস্টিংস ব্রিজের নীচ থেকে গুরুতর জখম অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...