Wednesday, April 1, 2026

BIG BREAKING: করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Date:

Share post:

করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ, রবিবার তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি, করোনার বেশকিছু উপসর্গ শরীরে দেখা দেওয়ায় অমিত শাহের নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।

টুইটে অমিত শাহ লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এলেও আমি আপাতত ভালোই আছি। চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতালে ভর্তিও হয়েছি।”

টুইটে অমিত শাহ আবেদন করে আরও লেখেন, “সম্প্রতি আমার সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা কোনও ঝুঁকি না নিয়ে অবিলম্বে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কোভিড-১৯ টেস্ট করিয়ে নিন।”

 

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...