Saturday, May 16, 2026

জাতীয় দলের তারকা ফরোয়ার্ড জবি জাস্টিনের সঙ্গে চুক্তি করল এটিকে-মোহনবাগান

Date:

Share post:

নতুন মরশুমের আগে ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে এটিকে-মোহনবাগান। প্রথমে বিদেশি তারকা রয় কৃষ্ণাকে নিজেদের ডেরায় রেখে দেওয়া নিশ্চিত করে আইএসএল চ্যাম্পিয়নরা। পরে প্রবীর দাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সেরেছে তারা। এবার জাতীয় দলের তারকা ফরোয়ার্ড জবি জাস্টিনের সঙ্গে চুক্তি নবীকরণ করল এটিকে-মোহনবাগান।


তার সঙ্গে ২ ‌বছরের চুক্তি করল।
গত মরসুমে এটিকেতে খেলেছিলেন জবি। গত মরসুমে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। এটিকেতে যোগ দেওয়ার আগে লাল-হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলে খেলেছেন। এটিকে মোহনবাগান চুক্তি করার পর জাস্টিন বলেছেন, আমি এই নতুন সূচনার অংশ হতে পেরে খুব উচ্ছ্বসিত। কলকতার দুটি চ্যাম্পিয়ন দল এক হয়েছে। আমি আর অপেক্ষা করতে পারছি না।”
প্রসঙ্গত, এটিকের জার্সিতে গত মরশুমে ৫টি আইএসএল ম্যাচ খেলেন জবি। গোল করেন ১টি। এবার তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করে এটিকে-মোহনবাগান বুঝিয়ে দিল, ভবিষ্যতে জবির মধ্যে দলকে নির্ভরতা দেওয়ার রসদ খুঁজে পেয়েছেন কোচ হাবাস।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...