Sunday, June 7, 2026

করোনায় আক্রান্ত অমিত শাহের দ্রুত আরোগ্য কামনায় মমতা

Date:

Share post:

অদৃশ্য শত্রুর গ্রাস থেকে মুক্তি পাচ্ছে না দেশবাসী। যতদিন যাচ্ছে মারণ ভাইরাসের প্রকোপ ততই বাড়ছে। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ, রবিবার তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি, করোনার বেশকিছু উপসর্গ শরীরে দেখা দেওয়ায় অমিত শাহের নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।

টুইটে অমিত শাহ লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এলেও আমি আপাতত ভালোই আছি। চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতালে ভর্তিও হয়েছি।”

টুইটে অমিত শাহ আবেদন করে আরও লেখেন, “সম্প্রতি আমার সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা কোনও ঝুঁকি না নিয়ে অবিলম্বে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কোভিড-১৯ টেস্ট করিয়ে নিন।”

এদিকে, এই খবর জানার উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জী-এর কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা শুনেছি। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। অমিত জী এবং তাঁর পরিবারের জন্য মঙ্গল কামনা করি”।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...