Monday, February 23, 2026

অমিত শাহ কোভিড পজিটিভ, হোম কোয়ারেন্টাইনে বঙ্গ বিজেপির একঝাঁক নেতা

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ, বিকেলে নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন অমিত শাহ। একইসঙ্গে তিনি আবেদন করেছেন, সাম্প্রতিক সময়ে তাঁর সঙ্গে যাঁরা দেখা করেছিলেন বা তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, নিজেদের সুরক্ষার খাতিরে তাঁরা যেন প্রত্যেকে করোনা টেস্ট করিয়ে নেন।

অমিত শাহ যেহেতু বিজেপির শীর্ষস্থানীয় নেতা, তাই রোজই দেশের বহু নেতা-মন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়, সভা হয়, বৈঠক হয়। সেই তালিকায় রয়েছেন বাংলার একঝাঁক বিজেপি নেতা-সাংসদ-মন্ত্রী।

মাত্র ৪৮ ঘন্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সারেন বিজেপি সাংসদ তথা যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা সৌরভ শিকদারও। এছাড়াও সম্প্রতি বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন অমিত শাহ। যেখানে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায়, মুকুল রায়, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, নিশীথ প্রামানিক, স্বপন দাশগুপ্ত, মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখ। তাঁরা প্রত্যেকেই কিন্তু চলে এলেন সন্দেহের বৃত্তে।

রাজ্য বিজেপি সূত্রে খবর, অমিত শাহের কথা মতো সকলেই দ্রুত কোভিড-১৯ টেস্ট করাবেন। একইসঙ্গে হোম কোয়ারেন্টাইনে যেতে পারেন কেউ কেউ। যেমন- বাবুল সুপ্রিয়-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী হোম কোয়ারেন্টাইনে যাবেন বলে জানা গিয়েছে।

এদিকে সৌমিত্র খাঁ জানিয়েছেন, শুক্রবার অর্থাৎ গত পরশু অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময়ে তাঁদের মধ্যে অন্তত ১০ ফুট দূরত্ব ছিল। ফলে সংক্রমণের সম্ভাবনা কম। তবুও সোমবার তিনি কোভিড টেস্ট করবেন। সেই টেস্টের রেজাল্ট যতদিন না আসছে ততদিন হোম কোয়ারেন্টাইনেই থাকবেন।

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...