Saturday, March 21, 2026

২০০৪-এর সুনামিতে ভেসে যেতাম! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কুম্বলের মুখে

Date:

Share post:

সুনামিতে ভেসে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে। রবীন্দ্র চন্দ্র অশ্বিনের সঙ্গে একটি চ্যাট শোতে বসেছিলেন কুম্বলে। ক্রিকেট নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথাও তাঁরা বলছিলেন। এরপর অনিল ২০০৪ সালের সুনামির ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন।

কুম্বলে বলেন, ”১০ মাসের ছেলে ও আমার স্ত্রীকে নিয়ে চেন্নাইতে ছুটি কাটাতে গিয়েছিলাম। সমুদ্রের ধারের একটি হোটেলে উঠেছিলাম আমরা। সুনামির দিন আমাদের বেঙ্গালুরু ফেরার কথা। ১১:৩০ ফ্লাইট ছিল।ফেরার দিন খুব ভোরে আমি ও আমার স্ত্রী সমু্দ্রের দিকে দেখার পর মনে হলো সব কিছু শান্ত। তবে আকাশ মেঘলা ছিল। তখনও এত বড় বিপর্যয়েয়র কোনও আভাস পাইনি। এরপর ৯.৩০ টা নাগাদ চেক-আউট করে গাড়িতে উঠে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। হোটেল থেকে কিছুটা এগিয়ে একটা ব্রিজ ছিল। ওখানে এসে দেখলাম সমুদ্রের জলের স্তর ব্রিজের উপরে উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছিল কিছু লোক ও মহিলা দৌড়চ্ছে। হাতে ব্যাগ, বাসনপত্র নিয়ে সবাই হন্যে হয়ে দৌড়াচ্ছে। আমার ড্রাইভারের ফোনে বারবার কল আসছিল। ড্রাইভার বলছিল, ওর বাড়ির সামনে নাকি সমুদ্রের জল ঢুকছে। আমরা বিশ্বাস করিনি। কারণ বৃষ্টি হয়নি সমুদ্রের জল বাড়বে কি করে। সুনামির কথা তখনও শুনিনি। ড্রাইভারকে আমরা বললাম সতর্ক হয়ে গাড়ি চালানোর কথা। এর পর আমরা ফ্লাইট ধরে বেঙ্গালুরু ফিরলাম। বাড়িতে এসে টিভি খুলে দেখি সুনামির ভয়াবহতা। চেন্নাইয়ের উপকূল অঞ্চলে সেদিন থাকলে আমরাও হয়তো জলের তোরে ভেসে যেতাম।”

Related articles

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...