Saturday, May 9, 2026

পুলিশের গুলিতে মৃত্যু প্রাক্তন সেনা আধিকারিকের

Date:

Share post:

পুলিশের গুলিতে প্রাক্তন সেনার মৃত্যু ঘিরে বিতর্ক ঢাকায়। শুক্রবার বাংলাদেশের কক্সবাজারে প্রকাশ্যে পুলিশ গুলি করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মহম্মদ রাশেদ খানকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, তল্লাশি চলার সময় আগ্নেয়াস্ত্র বের করেন ওই ব্যক্তি। এরপরই গুলি চালান এক পুলিশ। পরে মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়। জানা গিয়েছে, সেনাবাহিনী থেকে অবসরের নিয়ে কক্সবাজারে একটি হোটেলে থাকতেন। মাঝেমধ্যে তথ্যচিত্র বানানোর কাজ করতেন সিনহা রাশেদ।

পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে প্রাক্তন ওই সেনা আধিকারিক কয়েকজনকে নিয়ে তাঁর ব্যক্তিগত গা‌ড়ি‌তে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। মেরিন ড্রাইভের চেকপোষ্টে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। ওই তল্লাশিতে বাধা দেন সিনহা রাশেদ।

কক্সবাজারের পু‌লিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, ওই গাড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পুলিশ তল্লাশি শুরু করে। কিন্তু গাড়ির। ভেতর থেকে একজন পিস্তল বের করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পুলিশকে বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে গাঁজা এবং দুটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার...

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...