Wednesday, March 11, 2026

৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির আগে অশান্তির আশঙ্কায় কার্ফু জারি হল কাশ্মীরে

Date:

Share post:

বর্ষপূর্তিতে বিশেষ সতর্কতা। গত বছর ৫ অগাস্ট নতুন ইতিহাস তৈরি হয়েছিল ভারতে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের উদ্দেশ্যে সংবিধানের ৩৭০ ধারা রদ করেছিল কেন্দ্র। তৈরি হয়েছিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ। এই ৩৭০ ধারা রদ নিয়ে পক্ষে বিপক্ষে উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। এক বছর পর ফের সেই দিনটি আসতেই নিরাপত্তায় মুড়ে ফেলা হল কাশ্মীর উপত্যকা। জারি করা হল কার্ফু। আজ মঙ্গলবার ৪ অগাস্ট ও বুধবার ৫ অগাস্ট কার্ফু জারি থাকবে কাশ্মীরে। শ্রীনগরের জেলাশাসক বলেছেন, আমাদের কাছে খবর আছে যে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু গোষ্ঠী ৫ আগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় তারা অশান্তি ও দাঙ্গা বাধানোর চেষ্টা করতে পারে। বড় নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক খতিয়ে দেখেই কার্ফু জারি করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

 

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...