Tuesday, May 19, 2026

কোয়ারেন্টাইন নিয়ে কড়া প্রশাসন, সিঙ্গাপুরে গেলে পরতে হবে ইলেকট্রনিক ডিভাইস

Date:

Share post:

ভিন দেশ থেকে সিঙ্গাপুরে গিয়ে কোয়ারেন্টাইন না মানার অভিযোগ আসছিল কয়েকদিন ধরে। তাই এবার কড়া অবস্থান নিল সিঙ্গাপুর সরকার। ভিনদেশ থেকে কেউ সিঙ্গাপুরে গিয়ে কোয়ারেন্টাইন মানছে কি না তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের একটি ইলেকট্রনিক ডিভাইস পরতে দেবে সরকার।

সংবাদসংস্থা সূত্রে খবর, ১১ অগাস্ট থেকে সিঙ্গাপুরে যারা প্রবেশ করবেন তাঁদের ওই ইলেকট্রনিক ডিভাইস দেওয়া হবে। কোয়ারেন্টাইনে থাকাকালীন মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে ওই ডিভাইসের মাধ্যমে। ভিন দেশ থেকে প্রবেশ করলে দুভাবে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। বাড়িতে কোয়ারেন্টাইন থাকা যাবে। আবার থাকা যাবে সরকারের কোয়ারেন্টাইন হোমে।

ইলেকট্রনিক ডিভাইস জিপিএস এবং ব্লুটুথ সিগনালের মাধ্যমে কাজ করে। ব্যবহারকারীদের বিভিন্ন নোটিফিকেশন পাঠানো হবে। ওই নোটিফিকেশনের উত্তর দিতে হবে ব্যবহারকারীকে। কোয়ারেন্টাইন হোম বা বাড়ি থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বেরোনোর চেষ্টা করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগে সতর্কবার্তা চলে যাবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারোর ব্যক্তিগত তথ্য ওই ডিভাইস সংগ্রহ করবে না। এতে কণ্ঠ ভিডিও রেকর্ডিংয়ের অপশনও থাকবে না।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...