Tuesday, May 26, 2026

অতিমারি আবহেই মশালডাঙায় বিয়ের আসর মজিবর-নুরজাহানের

Date:

Share post:

গ্রামে নাম মধ্য মশালডাঙা। এক সময় বাংলাদেশের ছিটমহলে ছিল গ্রামটি। এখন ভারতের একটি গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্র। কোভিড আবহেই চার হাত এক হল মুজিবর ও নুরজাহানের। এই বিয়েকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের মেজাজ এলাকায়। মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই বসেছিল বিয়ের আসর।

বাংলাদেশি ভূখণ্ডে ছিল বলে এক সময়ে এই গ্রামের মেয়েদের বিয়ে বাইরে হত না। এমনকী, বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মায়ের নাম পরিবর্তন করে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান, এমনকী স্কুল-কলেজে ভর্তি হতে হত এলাকার বাসিন্দাদের। সে সব এখন অতীত। এখন তাঁরা ভারতীয় নাগরিক।
মঙ্গলবার, ভোররাতে মুজিবর ও নুরজাহানের বিয়ে সম্পন্ন হয়। সমস্ত রীতিনীতির মধ্যে ছিল সামাজিক দূরত্ব। এই বিয়েতে বিশেষ কেউ আমন্ত্রিত ছিলেন না। শ্বশুরবাড়িতে বধূবরণ অনুষ্ঠানও হচ্ছে না। পারিবারিক কয়েকজনকে নিয়েই বধূবরণ অনুষ্ঠান হবে বলে জানান এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন।

Related articles

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...