Sunday, May 17, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই BSF জওয়ান

Date:

Share post:

মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই এক অপ্রীতিকর ঘটনার প্রাণ হারালেন সীমান্ত রক্ষী বাহিনীর দুই জওয়ান।

ভোর সাড়ে ৩টে নাগাদ সহকর্মী এক বিএসএফ জওয়ানের গুলিতেই মৃত্যু হয় একই ব্যাটেলিয়নের অপর দুই জওয়ানের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের নিজেদের মধ্যে বচসা থেকে আচমকাই গুলি চালাচালি শুরু হয়। সহকর্মী জওয়ানদের উদ্দেশে গুলি ছোঁড়ে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্তব্যরত অপর দুই জওয়ানের। জানা গিয়েছে, নিহত দুই জওয়ানের নাম মহিন্দর সিং ভাত্তি ও অনুজ কুমার।

মঙ্গলবার ঘটনাটি ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানর পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।এদিকে, ঘটনার পর পরই কম্যান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...