Saturday, June 6, 2026

প্রয়াত বিস্কফার্মের কর্ণধার কৃষ্ণদাস পাল

Date:

Share post:

প্রয়াত হলেন বেকারি সংস্থা বিস্কফার্মের কর্ণধার কৃষ্ণদাস পাল। বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছিলেন বর্ষীয়ান উদ্যোগপতি। সোমবার রাতে নিজের বাড়িতে জীবনাবসান হয় তাঁর।

কেডি পাল নামে পরিচিত ছিলেন কৃষ্ণদাস পাল। বাবা পূর্ণচন্দ্র পালের কাছেই ব্যবসায় হাতে খড়ি কৃষ্ণদাসের।একসময় ব্রিটানিয়া, ডাবর, হরলিক্সের মতো কোম্পানিগুলির সঙ্গে ব্যবসা শুরু করেন তিনি। ২০০০ সালে তাঁর হাত ধরেই আত্মপ্রকাশ করে বিস্কফার্ম। দেশের বড় শহরের পাশাপাশি একাধিক অঞ্চলে বিস্কফার্মের ‘জাস্ট বেকড’ আউটলেট রয়েছে। সাড়ে তিন হাজার কর্মী যুক্ত বিস্কফার্মের সঙ্গে।বর্তমানে বিস্কফার্মের মার্কেট শেয়ার রয়েছে ৭০০ কোটি টাকার। বাবার মৃত্যুর পর কেডি পালের ছেলে অর্পণ পাল ব্যবসার হাল ধরেছেন।

Related articles

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...