Wednesday, June 24, 2026

পাক প্রধানমন্ত্রীর নয়া কৌশল,নতুন মানচিত্র নিয়ে তীব্র নিন্দা ভারতের

Date:

Share post:

চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত যখন চরমে, তখন সেই পরিস্থিতির মধ্যেই এবার নয়া প্ররোচনা পাকিস্তানের। নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করল ইমরান খান সরকার। সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখের একটি অংশকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তানের মন্ত্রিসভা এই মানচিত্র অনুমোদন করেছে। এই মানচিত্র রাষ্ট্রপুঞ্জে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
ইমরান সরকারের এই নয়া চালের তীব্র নিন্দা করেছে ভারত।বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ করা তথাকথিত ‘রাজনৈতিক মানচিত্র’ দেখেছি। ভারতের গুজরাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ বলে দাবি করা রাজনৈতিকভাবে হাস্যকর। এই ধরনের হাস্যকর দাবির কোনও আইনগত বৈধতাও নেই, আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্যতাও নেই। এটা পাকিস্তানের নতুন অপচেষ্টা ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...