Tuesday, May 19, 2026

মহামারির আবহে তিন মাস বাবা-মার সঙ্গে দেখা নেই, হতাশ টেনিস কিংবদন্তি ফেদেরার

Date:

Share post:

মহামারির আবহে রজার ফেদেরার পরিবার নিয়ে সুইজারল্যান্ডে গৃহবন্দি হয়ে রয়েছেন। টেনিস কিংবদন্তি জানিয়েছেন, গত তিন মাস বাবা-মার সঙ্গে তার দেখা হয়নি।
টেনিস জীবনের শুরু থেকে কোনওদিন এক সপ্তাহের বেশি বাবা, ৭৪ বছরের রবার্ট এবং মা, ৬৮ বছরের লিনেটকে ছেড়ে থাকেননি। তাঁদের হাত ধরেই টেনিসের হাতেখড়ি হয়েছিল তাঁর । তাঁর বাবা রজার ফেদেরার ফাউন্ডেশনে দুঃস্থ শিশুদের শিক্ষা এবং খেলাধুলার প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছেন।
ফেদেরার বলেছেন, ‘গত ২৫ বছরে এত বেশিদিন বাড়িতে সময় কাটাইনি। পাহাড়ের মাথায় থাকি বলে আমরা অনেকটাই সুরক্ষিত রয়েছি এবং সেখানে কাউকে আমরা দেখতেও পাই না।’
আগামী ৮ অগস্ট ৩৯ বছরে পা রাখবেন টেনিস কিংবদন্তি। চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন টেনিসের মঞ্চে তাকে শেষবার দেখা গিয়েছিল । গত মাসেই হাঁটুতে আবার অস্ত্রোপচারের কারণে রজার জানিয়ে দেন, চলতি মরসুমে তিনি আর কোর্টে ফিরবেন না। তাঁর এই সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড এই বছরেই স্পর্শ করে ফেলতে পারেন রাফায়েল নাদাল এবং নোভাক।
তবে তা নিয়ে আক্ষেপ নেই ফেদেরারের। তিনি বলেছেন, ‘নিয়ম মেনে চলার ব্যাপারে আমি বরাবর খুব কড়া। করোনা সংক্রমণের আবহে তিন মাস বাবা-মা’র সঙ্গে দেখা হয়নি। তবে এই সময়ে আমরা সন্তানদের যতটা ভাল শিক্ষা দেওয়া যায়, তার চেষ্টা করছি। কিন্তু এই বিচিত্র সময় আরও একটা শিক্ষা দিচ্ছে আমাদের। পরিবার, বন্ধুবান্ধব, সুস্থ দেহ এবং আনন্দ যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার উপলব্ধি করার সুযোগ দিল এই সময়।’
গত এপ্রিলে করোনা সংক্রমণের সময় ইতালির দুই বন্ধু ভিত্তোরিয়া ওলিভেরি এবং কারোলা পেসিনা মুখোমুখি দুই বাড়ির ছাদে দাঁড়িয়ে টেনিস খেলছিল। লকডাউনে এই দুই খুদের দুর্দান্ত টেনিসের ভিডিও দেখে অভিভূত ফেদেরার গত মাসে সেই দুই কন্যার সঙ্গে দেখা করতে আসেন। চোখের সামনে প্রিয় তারকাকে দেখতে পেয়ে বিস্মিত হয়ে যায় দুই মেয়ে। পরে তাদের পাস্তা পার্টিতে আমন্ত্রণ জানান ফেদেরার এবং বেশ কিছুক্ষণ ছাদে টেনিসও খেলেন।
তাদের নাদালের অ্যাকাডেমিতে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...