Saturday, June 20, 2026

মাত্র আধ মিনিটে শিলান্যাসের ইট গেঁথে ফেলতে হবে প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

মাত্র আধ মিনিট, তার মধ্যেই রামমন্দিরের শিলান্যাসের ইট গেঁথে ফেলতে হবে প্রধানমন্ত্রীকে। শিলান্যাস স্থলে প্রায় ৪০ কেজি ওজনের একটি প্রতীকী রুপোর ইট প্রধানমন্ত্রীকে গাঁথতে হবে সিমেন্ট দিয়ে, ওই আধ মিনিট বা ৩২ সেকেণ্ডের মধ্যে৷ ট্রাস্ট জানিয়েছে, সব আগে থেকেই প্রস্তুত করা থাকবে। ওই ৩২ সেকেণ্ডই

‘অভিজিৎ মুহূর্ত’৷ পণ্ডিতরা বলেছেন, এই অভিজিৎ মুহূর্তেই জন্ম‌ হয়েছিল রামের। কাশীর বিশিষ্ট জ্যোতিষী আচার্য গণেশ্বর রাজ রাজশ্বর শাস্ত্রী একথা জানিয়েছেন ট্রাস্টকে৷ শাস্ত্রীজির ব্যাখ্যা, দুপুর ১২টা ৪০ মিনিট‌ ৮ সেকেন্ড থেকে ১২ টা ৪০ মিনিট ৪০ সেকেন্ড, এই ৩২ সেকেন্ড হল সবচেয়ে শুভক্ষণ। এই দিনটি দেবতা গড়ার জন্য শুভ। দিনের শুরু শোভন যোগ দিয়ে, আর শেষ হচ্ছে সৌভাগ্য যোগে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...