Saturday, May 16, 2026

‘ভয়ঙ্কর হামলা’ হয়েছে, বেইরুটে বিস্ফোরণ প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের

Date:

Share post:

জোড়া বিস্ফোরণে তছনছ হয়ে গিয়েছে লেবাননের রাজধানী বেইরুট। এই বিস্ফোরণকে ভয়ঙ্কর হামলা বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

এই বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হয়েছে ৭৩ জনের। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ” বিস্ফোরণের মাত্রা দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর হামলা হয়েছে। এই বিষয়ে আমার জেনারেলদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা জানিয়েছেন এটা বিস্ফোরণ নয়। পাশাপাশি বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “লেবাননের মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমরা সব রকম সাহায্যের জন্য তৈরি।”

এই বিস্ফোরণ সম্পর্কে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, “বেইরুট পোর্টের ধারে একটি গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। কৃষি কাজে ব্যবহার করার জন্য মজুত করা হয়। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে।” ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...