Thursday, June 25, 2026

বিহার পুলিশের তদন্তকারী আধিকারিককে ‘জোর করে’ কোয়ারেন্টাইনে পাঠানো ভাল বার্তা নয়, জানালো সুপ্রিম কোর্ট 

Date:

Share post:

এবার বিহার পুলিশের তদন্তকারী আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ উঠেছে । এই ঘটনায় বৃহন্মুম্বই পুরসভার এক আধিকারিককে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।অভিযোগ, তদন্তে বাধা দিতে ওই আধিকারিককে পরিকল্পনামাফিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।
সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন প্রয়াত অভিনেতার বাবা। এরপরই মুম্বই এসে তদন্ত শুরু করে বিহার পুলিশের চার সদস্যের একটি দল। এদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত বিহার থেকে মুম্বই পুলিশের হাতে স্থানান্তরের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন রিয়া। সেই মামলার শুনানি ছিল আজ বুধবার ।
দেশের শীর্ষ আদালত রিয়ার বয়ান শোনার পর জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে মুম্বই ও বিহার পুলিশ এবং সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং যেন তাঁদের তরফের সমস্ত রিপোর্ট জমা দেন। এ দিন সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতার যে পরিস্থিতিতে মৃত্যু হয়েছে তা যথেষ্টই সন্দেহজনক। এই ঘটনার সঠিক ভাবে তদন্ত হওয়া প্রয়োজন এবং সত্যিটা সকলের সামনে আসা উচিত। বিহার সরকার সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের যে আর্জি জানিয়েছিল তা মেনে নিয়েছে কেন্দ্রও।

বিহার পুলিশের তদন্তকারী আধিকারিককে ‘জোর করে’ কোয়ারেন্টাইনে পাঠানো ভাল বার্তা দেয়নি বলে মনে করছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, গতকাল ৪ অগস্ট মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং রাজ্যপাল ফাগু চৌধুরী কেন্দ্রের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।
মুম্বই পুলিশ তদন্তে বাধা দিচ্ছে, এমন গুরুতর অভিযোগও করেছে বিহার পুলিশ। এই প্রসঙ্গে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, বিএমসি এবং মুম্বই পুলিশের এ হেন আচরণ সর্বসমক্ষে মোটেও ভাল বার্তা দেয়নি। বরং তদন্তের গুরুত্ব বুঝে ঠিকভাবে সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মুম্বই পুলিশের। দেশের সর্বোচ্চ আদালতের কথায়, “এ হেন আচরণ মোটেও সঠিক বার্তা দেয়নি। উনি এখানে তদন্ত করতে এসেছিলেন। মুম্বই পুলিশের উচিত ছিল পেশাদারিত্বের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া।”

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...