Sunday, May 17, 2026

বেইরুট বিস্ফোরণে মৃত ৪ বাংলাদেশি , বহু নৌ সেনা জখম

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণের ফলে ভূমধ্যসাগরের তীরে লেবাননের রাজধানী শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শতাধিক মানুষের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে। চিকিৎসাধীন বহু মানুষ । এই বিপর্যয়ের ধাক্কা এসে লেগেছে বঙ্গোপসাগর তীরে বাংলাদেশে।
মঙ্গলবার বেইরুট বন্দর বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহতের তালিকায় ৪ জন বাংলাদেশি নাগরিক। এরা সবাই বিভিন্ন সংস্থায় কাজ করতেন। এই চারজন ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর এবং কুমিল্লার বাসিন্দা। মোট ৭৮ জন প্রবাসী বাংলাদেশি জখম হয়েছেন।

বেইরুটের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ নৌ বাহিনি জানিয়েছে, মঙ্গলবার বিস্ফোরণের সময় বন্দরে নোঙর করা ছিল বিএনএস বিজয় জাহাজ। নৌ সেনাদের ২১ জন জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশি নৌ সেনারা রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনির অধীনে লেবাননের উপকূলে কাজ করছিলেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...