Tuesday, June 23, 2026

সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতা ও আশপাশের অঞ্চলে

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। ন’টা- সাড়ে নটা বাজতে না বাজতেই কলকাতা শহর মহানগরীর উপকণ্ঠে আকাশ কালো করে বৃষ্টি নামে। সোমবারই, আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল মঙ্গল-বুধ-বৃহস্পতি তিনদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। কারণ, সেই নিম্নচাপ। সেইমতো গত দুদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে মহানগর ও সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার, সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। তবে এদিন আবহাওয়া দফতরের সকালের বুলেটিন অনুযায়ী, বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তার সঙ্গে ফের পারবে তাপমাত্রা। গত দুদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমেছিল স্বাভাবিকের থেকে দুটি ডিগ্রি নীচে। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের 30 ডিগ্রি আশপাশেই থাকবে মহানগরীর তাপমাত্রা- এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...