Saturday, May 16, 2026

দেহ সৎকারের পরে জানা গেল মৃত্যু কোভিডে, আতঙ্ক সিউড়িতে

Date:

Share post:

দেহ সৎকারের পরে জানা গেল মৃত্যু কোভিডে। আতঙ্ক বীরভূমের সিউড়ির করিধ্যা গ্রামের সেন পাড়ায়। মৃত ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয়-পরিজনের তালিকা তৈরি করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার লালারসের নমুনা সংগ্রহ করা হবে সকলের।

4 অগাস্ট ভুবন সেন নামে এক ব্যক্তি মারা যান। বৃহস্পতিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায়। কারণ পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তাঁর দেহ সৎকার করে পরিবারের লোকেরা। শুধু তাই নয়, সেই সৎকারের গ্রামের বহু লোক উপস্থিত ছিলেন বলে অভিযোগ। কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। গত 31 জুলাই ভুবন সেন সিউড়ি হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেট চেম্বারে দেখিয়েছিলেন। ওই চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। সেইমতো তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে লালারসের নমুনা দিয়ে আসেন। ইতিমধ্যেই ওই ব্যক্তি বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়লে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আত্মীয় পরিজনদের অভিযোগ মৃতদেহ ময়নাতদন্ত না করেই ছেড়ে দেওয়া হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি প্রভাব খাটিয়ে দেহ হাসপাতাল থেকে ময়নাতদন্ত না করিয়েই নিয়ে যান পরিবারের সদস্যরা। স্থানীয় ভুঁইফোড়তলা শ্মশানে সৎকার করা হয়।

ভুবন সেনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষা করাতে বলা হয়। বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, “দেহ ময়নাতদন্ত না করে কীভাবে ছেড়ে দিয়েছিল সেটা বলতে পারব না। তবে সংস্পর্শে আসা সকলের করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে”।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...