Saturday, June 20, 2026

আর কিছুক্ষণ পরই জয়েন্টের ফল প্রকাশ , কীভাবে রেজাল্ট দেখবেন, জেনে নিন

Date:

Share post:

আজ শুক্রবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আজ একসঙ্গে প্রকাশিত হবে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি পরীক্ষার ফল।

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ বৈঠকে বসবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বেলা দেড়টা নাগাদ হবে সাংবাদিক বৈঠক। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বেলা ৪টে থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

জেনে নিন কোন কোন সাইটে ফলাফল জানা যাবে…  www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। ফলাফল ও rank জানার পর ছাত্রছাত্রীরা তাদের rank কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন।

উল্লেখ্য, এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় । লকডাউনের জেরে এতদিন ফলপ্রকাশ থমকে ছিল । অবশেষে ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। সূত্রের খবর, এবার কাউন্সেলিংও হবে অনলাইনে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...