Sunday, May 10, 2026

ফের অর্জুনের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান, পাল্টা মামলার হুমকি সাংসদের

Date:

Share post:

ফের একবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে পুলিশি তল্লাশি।এই নিয়ে একমাসের মধ্যে দু’বার এই ডাকাবুকো নেতার বাড়িতে গেল পুলিশ। বৃহস্পতিবার রাতে ভাটপাড়া এবং জগদ্দল থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় অর্জুনের বাড়িতে। পুলিশ জোর করে বাড়িতে ঢুকতে গেলে তাঁদের বাধা দেন সাংসদের বাড়ির নিরাপত্তারক্ষীরা। তাঁরা পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। অভিযোগ, পুলিশ কোনও সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি। যার ফলে সাংসদের বাড়ি তল্লাশি করতে বাধা দেয় তাঁর নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভাটপাড়ায় তৃণমূলের কর্মী ধর্মেন্দ্র সিং-কে গুলি করার অভিযোগে গনেশ সাউ নামে একজন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই সুপারি দেওয়া ব্যক্তির নাম উঠে আসে। আর ওই ব্যক্তির খোঁজেই নাকি অর্জুনের বাড়ি তল্লাশি করতে আসে পুলিশ।

এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “চক্রান্ত করে পুলিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার সম্মানহানির চেষ্টা করছে । মহামারী আইন ভেঙে আমার বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ। এই ঘটনার বিরুদ্ধে আমি মামলা করব।”

Related articles

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...